মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ
মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ। শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ। পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি— বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত বাণী। গতিময়ী মোর সহচরী বীণা, হইল বিদায় নিতে। আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত আমার চিতে। তবু একবার, আর-একবার, তাজিবার আগে প্রাণ মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব গান। দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা তুলি— বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).