মমরুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে
মমরুদ্ধমুকুলদলে এসো সৌরভ-অমৃতে, মমঅখ্যাততিমিরতলে এসো গৌরবনিশীথে। এই মূল্যহারা মম শুক্তি, এসো মুক্তাকণায় তুমি মুক্তি— মমমৌনী বীণার তারে এসো সঙ্গীতে। নব অরুণের এসো আহ্বান, চিররজনীর হোক অবসান— এসো। এসোশুভস্মিত শুকতারায়, এসো শিশির-অশ্রুধারায়, সিন্দুর পরাও উষারে তব রশ্মিতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).