মম অন্তর উদাসে

Rabindranath Tagore

মম অন্তর উদাসে
পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে।
জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশা
বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে।
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশে।
অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে
বেদনা লুকানো কোন্ ক্রন্দন-আভাসে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).