মম অন্তর উদাসে
মম অন্তর উদাসে পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে। জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশা বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে। থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে সুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশে। অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে বেদনা লুকানো কোন্ ক্রন্দন-আভাসে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).