মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে

Rabindranath Tagore

মম অঙ্গনে স্বামী আনন্দে হাসে,
সুগন্ধ ভাসে আনন্দ-রাতে॥
খুলে দাও দুয়ার সব,
সবারে ডাকো ডাকো,
নাহি রেখো কোথাও কোনো বাধা—
অহো, আজি সঙ্গীতে মন প্রাণ মাতে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).