মম মন-উপবনে চলে অভিসারেআঁধার রাতে বিরহিণী

Rabindranath Tagore

মম মন-উপবনে চলে অভিসারেআঁধার রাতে বিরহিণী।
রক্তে তারি নূপুর বাজে রিনিরিনি।
দুরু দুরু করে হিয়া,মেঘ ওঠে গরজিয়া,
ঝিল্লি ঝনকে ঝিনিঝিনি।
মম মন-উপবনে ঝরে বারিধারা,গগনে নাহি শশীতারা।
বিজুলির চমকনেমিলে আলো ক্ষণে ক্ষণে,
ক্ষণে ক্ষণে পথ ভোলে উদাসিনী।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).