মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন

Rabindranath Tagore

মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন।
মলিন বসন ছাড়ো সখী, পরো আভরণ।
অশ্রু-ধোওয়া কাজল-রেখা আবার চোখে দিক-না দেখা,
শিথিল বেণী তুলুক বেঁধে কুসুমবন্ধন।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).