মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!

Rabindranath Tagore

মহারাজ, একি সাজে এলে হৃদয়পুরমাঝে!
চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে॥
গর্ব সব টুটিয়ামূর্ছি পড়ে লুটিয়া,
সকল মম দেহ মন বীণাসম বাজে॥
একি পুলকবেদনা বহিছে মধুবায়ে!
কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে।
পলক নাহি নয়নে,হেরি না কিছু ভুবনে—
নিরথি শুধু অন্তরে সুন্দর বিরাজে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).