মহানন্দে হের গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা

Rabindranath Tagore

মহানন্দে হের গো সবে গীতরবে চলে শ্রান্তিহারা
জগতপথে পশুপ্রাণী রবি শশী তারা।
তাঁহা হতে নামে জড়জীবনমনপ্রবাহ।
তাঁহারে খুঁজিয়া চলেছে ছুটিয়া অসীম সৃজনধারা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).