মেঘছায়ে সজল বায়ে মন আমার

Rabindranath Tagore

মেঘছায়ে সজল বায়ে মন আমার
উতলা করে সারাবেলা কার লুপ্ত হাসি, সুপ্ত বেদনা হায় রে॥
কোন্ বসন্তের নিশীথে যে বকুলমালাখানি পরালে
তার দলগুলি গেছে ঝরে, শুধু গন্ধ ভাসে প্রাণে॥
জানিফিরিবে না আর ফিরিবে না,জানি তব পথ গেছে সুদূরে
পারিলে না তবু পারিলে না চিরশূন্য করিতে ভুবনমম—
তুমিনিয়ে গেছ মোর বাঁশিখানি, দিয়ে গেছ তোমার গান॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).