মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’

Rabindranath Tagore

মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
সাগর বলে ‘কূল মিলেছে— আমি তো আর নাই’।
দুঃখ বলে ‘রইনু চুপেতাঁহার পায়ের চিহ্নরূপে’,
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’।
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগেতোমার লাগি আছি জেগে,’
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).