মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ— ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ॥ দিনান্তের এই এক কোনাতেসন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ॥ সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার ’পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায়শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).