মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে। এসে হেসেই বলে, ‘যা ই যা ই যাই।’ পাতার ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, ‘না না না।’ নাচে তা ই তা ই তাই। আকাশের তারা বলে তারে, ‘তুমি এসো গগন-পারে, তোমায় চা ই চা ই চাই।’ পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে, ‘না না না।’ নাচে তা ই তা ই তাই। বাতাস দখিন হতে আসে, ফেরে তার পাশে পাশে, বলে, ‘আ য় আ য় আয়।’ বলে, ‘নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে বেলা যা য় যা য় যায়। বলে,‘পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি, সময় না ই না ই নাই।’ পাতারা ফিরে দলে দলেতারেকানে কানে বলে, ‘না না না।’ নাচে তা ই তা ই তাই।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).