মা কি তুইপরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে?

Rabindranath Tagore

মা কি তুইপরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে?
তারা যেকরে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে॥
করেছিমাথা নিচু,চলেছিযাহার পিছু
যদি বাদেয় সে কিছু অবহেলে—
তবু কিএমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে?
কিছু মোরনেই ক্ষমতাসে যে ঘোরমিথ্যে কথা,
এখনোহয় নি মরণ শক্তিশেলে—
আমাদেরআপন শক্তি আপন ভক্তি চরণে তোর দেব মেলে॥
নেব গোমেগে-পেতেযা আছেতোর ঘরেতে,
দে গো তোরআঁচল পেতে চিরকেলে—
আমাদেরসেইখেনে মান,সেইখেনে প্রাণ,সেইখেনে দিই হৃদয় ঢেলে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).