কথাকোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে

Rabindranath Tagore

কথাকোস্ নে লো রাই, শ্যামের বড়াই বড়ো বেড়েছে।
কে জানে ও কেমন ক’রে মন কেড়েছে।
শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি—
গোপিনীদের হৃদয় নিয়ে তবে ছেড়েছে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).