কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই
কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই— দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই॥ পুরানো আবাস ছেড়ে যাই যবেমনে ভেবে মরি কী জানি কী হবে— নূতনের মাঝে তুমি পুরাতনসে কথা যে ভুলে যাই॥ জীবনে মরণে নিখিল ভুবনে যখনি যেখানে লবে চিরজনমের পরিচিত ওহে তুমিই চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ভয়— সবারে মিলায়ে তুমি জাগিতেছ দেখা যেন সদা পাই॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).