কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে, তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে। মনে আছে ছেলেবেলা কত যে খেলেছি খেলা, কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে। ছিনু সুখে যতদিনদুজনে বিরহহীন তথন কি জানিতাম ভালোবাসি তোরে! অবশেষে এ কপাল ভাঙিল যখন, ছেলেবেলাকার যত ফুরালো স্বপন, লইয়া দলিত মন হই প্রবাসী— তখন জানিনু, সখী, কত ভালোবাসি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).