ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে
ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে, নিমেষের কুশাঙ্কুর পড়ে রবে নীচে॥ কী হল না, কী পেলে না,কে তব শোধে নি দেনা সে সকলই মরীচিকা মিলাইবে পিছে॥ এই-যে হেরিলে চোখে অপরূপ ছবি অরুণ গগনতলে প্রভাতের রবি— এই তো পরম দানসফল করিল প্রাণ, সত্যের আনন্দরূপ এই তো জাগিছে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).