কোথাবাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়

Rabindranath Tagore

কোথাবাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়।
ওগো,হৃদয়ে যবে মোহন ববে, বাজবে বাঁশি
তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি—
তখনঘুচবে ত্বরা ঘুরিয়া মরা হেথা হোথায়।
আহা,আজি সে আঁখি বনের পাখি বনে পালায়।
চেয়েদেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তোরা শুনিস কানে বারতা আনে দখিনবায়।
আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে
চির- বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণে—
তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়।
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).