কোথা ছিলি সজনী লো
কোথা ছিলি সজনী লো, মোরা যে তোরি তরে বসে আছি কাননে। এসে সখী, এসো হেথা বসি বিজনে আঁখি ভরিয়ে হেরি হাসিমুখানি। সাজাব সখীরে সাধ মিটায়ে, ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে। গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু— কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).