কোন্সুদূর হতে আমার মনোমাঝে
কোন্সুদূর হতে আমার মনোমাঝে বাণীর ধারা বহে— আমার প্রাণে প্রাণে। আমিকখন্ শুনি, কখন শুনি না যে, কখন্ কী যে কহে— আমার কানে কানে। আমার ঘুমে আমার কোলাহলে আমার আঁখি-জলেতাহারি সুর, তাহারি সুর জীবন-গুহাতলে গোপন গানে রহে—আমার কানে কানে কোন্ঘন গহন বিজন তীরে তীরে তাহার ভাঙা গড়া— ছায়ার তলে তলে। আমিজানি না কোন্ দক্ষিণসমীরে তাহার ওঠা পড়া— ঢেউয়ের ছলোছলে। এই ধরণীরেগগন-পারের ছাঁদেসে যেতারার সাথে বাঁধে, সুখের সাথে দুখ মিলায়ে কাঁদে ‘এ নহে এই নহে—নহে নহে, এ নহে এই নহে’— কাঁদে কানে কানে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).