কোন্খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়
কোন্খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়। দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়। মাঠে মাঠে পুলক লাগেছায়ানটের নৃত্যরাগে, শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়। কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে। মেঘে অধীর আকাশ কেনডানা-মেলা গরুড় যেন— পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).