কোন্ শুভখনে উদিবে নয়নেঅপরূপ রূপ-ইন্দু

Rabindranath Tagore

কোন্ শুভখনে উদিবে নয়নেঅপরূপ রূপ-ইন্দু
চিত্তকুসুমে ভরিয়া উঠিবেমধুময় রসবিন্দু।
নব নন্দনতানেচিরবন্দনগানে
উৎসববীণা মন্দমধুরঝঙ্কৃত হবে প্রাণে—
নিখিলের পানে উথলি উঠিবেউতলা চেতনাসিন্ধু।
জাগিয়া রহিবে রাত্রিনিবিড়মিলনদাত্রী,
মুখরিয়া দিক চলিবে পথিকঅমৃতসভার যাত্রী—
গগনে ধ্বনিবে ‘নাথ নাথ বন্ধু বন্ধু বন্ধু’।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).