কোন্ গহন অরণ্যে তারে এলেম হারায়ে
কোন্ গহন অরণ্যে তারে এলেম হারায়ে কোন্ দূর জনমের কোন্ স্মৃতিবিস্মৃতিছায়ে। আজ আলো-আঁধারে কখন্-বুঝি দেখি, কখন্ দেখি না তারে— কোন্ মিলনসুখের স্বপনসাগর এল পারায়ে ধরা-অধরার মাঝে ছায়ানটের রাগিণীতে আমার বাঁশি বাজে। বকুলতলায় ছায়ার নাচন ফুলের-গন্ধে মিশে জানি নে মন পাগল করে কিসে। কোন্ নটিনীর ঘূর্ণি-আঁচল লাগে আমার গায়ে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).