কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস
কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস— সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো,ধরায় আস॥ এইঅকূল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বীণা ঝঙ্কারে। ঘোরবিপদ-মাঝে কোন্ জননীর মুখের হাসি দেখিয়া হাসো॥ তুমিকাহার সন্ধানে সকল সুখে আগুন জ্বেলে বেড়াও কে জানে! এমনব্যাকুল ক’রে কে তোমারে কাঁদায় যারে ভালোবাস॥ তোমারভাবনা কিছু নাই— কে যে তোমার সাথের সাথি ভাবি মনে তাই। তুমিমরণ ভুলে কোন্ অনন্ত প্রাণসাগরে আনন্দে ভাস॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).