ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন

Rabindranath Tagore

ক্লান্ত যখন আম্রকলির কাল, মাধবী ঝরিল ভূমিতলে অবসন্ন,
সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরীবসন্তে কর ধন্য।
সান্ত্বনা মাগি দাঁড়ায় কুঞ্জভূমি রিক্ত বেলায় অঞ্চল যবে শুন্য—
বনসভাতলে সবার উর্ধ্বে তুমি, সব-অবসানে তোমার দানের পুণ্য।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).