কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা

Rabindranath Tagore

কখন দিলে পরায়ে স্বপনে বরণমালা,
ব্যথার মালা।
প্রভাতে দেখি জেগেঅরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা।
গোপনে এসে গেলে,দেখি নাই আঁখি মেলে।
আঁধারে দুঃখভোরেবাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).