কিছুই তো হল না

Rabindranath Tagore

কিছুই তো হল না।
সেই সব— সেই সব— সেই হাহাকাররব,
সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা।
কিছুতে মনের মাঝে শাস্তি নাহি পাই,
কিছুই না পাইলাম যাহা কিছু চাই।
ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম,
এখনো তো ভালোবাসি— তবুও কী নাই।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).