কিছু বলব ব’লে এসেছিলেম

Rabindranath Tagore

কিছু বলব ব’লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব’লে
দেখিলাম খোলা বাতায়নেমালা গাঁথো আপন-মনে,
গাও গুন্‌-গুন্ গুঞ্জরিয়াযূথীকুঁড়ি নিয়ে কোলে।
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসেপড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায়অলক দোলে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).