খরবায়ু বয় বেগে,চারি দিক ছায় মেখে
খরবায়ু বয় বেগে,চারি দিক ছায় মেখে, ওগো নেয়ে, নাওখানি বাইয়ো। তুমি কষে ধরো হাল,আমি তুলে বাঁধি পাল— হাঁই মারো, মারো টান হাঁইয়ো। শৃঙ্খলে বারবার ঝন্ঝন্ ঝঙ্কারনয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার— বন্ধন দুর্বার সহ্য না হয় আর,টলোমলো করে আজ তাই ও। হাঁই মারো, মারো টান হাঁইয়ো। গণি গণি দিন খনচঞ্চল করি মন বোলো না ‘যাই কি নাই যাই রে’। সংশয়পারাবারঅন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ো না বাইরে। যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজালঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল, হয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল—জয় জয় জয়গান গাইয়ো। হাঁই মারো, মারো টান হাঁইয়ো।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).