খোলো খোলো দ্বার,রাখিয়ো না আর

Rabindranath Tagore

খোলো খোলো দ্বার,রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও,এই দিকে চাও,
এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারাউঠেছে সন্ধ্যাতারা।
আলোকের খেয়াহয়ে গেল দে’য়া
অন্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারিএনেছ কি বারি,
সেজেছ কি শুচি দুকূলে।
বেঁধেছ কি চুল,তুলেছ কি ফুল,
গেঁথেছ কি মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে,পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যতজুড়িয়া জগত
আঁধারে গিয়েছে হারায়ে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).