কেনযামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি
কেনযামিনী না যেতে জাগালে না, বেলা হল মরি লাজে। শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে॥ আলোকপরশে মরমে মরিয়াহেরো গো শেফালি পড়িছে ঝরিয়া, কোনোমতে আছে পরান ধরিয়াকামিনী শিখিল সাজে॥ নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি, রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি। পাখি ডাকি বলে ‘গেল বিভাবরী’,বধু চলে জলে লইয়া গাগরি। আমি এ আকুল কবরী আবরিকেমনে যাইব কাজে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).