কেননয়ন আপনি ভেসে যায় জলে
কেননয়ন আপনি ভেসে যায় জলে। কেনমন কেন এমন করে। যেনসহসা কী কথা মনে পড়ে— মনেপড়ে না গো তবু মনে পড়ে। চারি দিকে সব মধুর নীরব, কেন আমারি পরান কেঁদে মরে। কেনমন কেন এমন কেন রে। যেনকাহার বচন দিয়েছে বেদন, যেনকে ফিরে গিয়েছে অনাদরে— বাজেতারি অযতন প্রাণের ’পরে। যেন সহসা কী কথা মনে পড়ে— মনেপড়ে না গো তবু মনে পড়ে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).