কেন নিবে গেল বাতি
কেন নিবে গেল বাতি। আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি, তাই নিবে গেল বাতি। কেনঝরে গেল ফুল। আমি বক্ষে চাপিয়া ধরেছি তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল। কেন মরে গেল নদী। আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী। কেন ছিঁড়ে গেল তার। আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার, তাই ছিঁড়ে গেল তার।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).