কেন ধরে রাখা, ও যে যাবে চলে
কেন ধরে রাখা, ও যে যাবে চলে মিলনযামিনী গত হলে। স্বপনশেষে নয়ন মেলো, নিব-নিব দীপ নিয়ে ফেলো— কী হবে শুকানো ফুলদলে। জাগে শুকতারা, ডাকিছে পাখি, উষা সকরুণ অরুণ-আঁখি। এসো প্রাণপণ হাসিমুখে বলো ‘যাও সখা! থাকো সুখে’— ডেকো না, রেখো না আঁখিজলে।’
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).