কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত! কে জানিত আসবে তুমি গো অনাহূতের মতো। পার হয়ে এসেছ মরু, নাই যে সেথায় ছায়াতরু— পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্যহত। আলসেতে বসে ছিলেম আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুখে— দাগ দিয়েছে মর্মে আমার গো গভীর হৃদয়ক্ষত।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).