কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে॥ হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার, কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায় আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর— নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).