কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে!
কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে! কেমনে জীবন কাটে চির-অন্ধকারে॥ মহান জগতে থাকিবিস্ময়বিহীন আঁখি, বারেক না দেখ তাঁরে এ বিশ্বমাঝারে॥ যতনে জাগায়ে জ্যোতি ফিরে কোটি সূর্যলোক, তুমি কেন নিভায়েছ আত্মার আলোক? তাঁহার আহ্বানরবেআনন্দে চলিছে সবে, তুমি কেন বসে আছ ক্ষুদ্র এ সংসারে?
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).