কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর

Rabindranath Tagore

কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি।
আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি।
ভালোবেসেছিনু এই ধরণীরেসেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে,
কত বসন্তে দখিনসমীরেভরেছে আমারি সাজি।
নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের ন্তরে,
বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে।
মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার,তাই নিয়ে কেবা করে হাহাকার—
সুর তবু লেগেছিল বারে বারমনে পড়ে তাই আজি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).