কে যেতেছিস, আয় রে হেথা— হৃদয়খানি যা-না দিয়ে
কে যেতেছিস, আয় রে হেথা— হৃদয়খানি যা-না দিয়ে। বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব, হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়ে। অচেতন করব হিয়ে বিষে-মাখা সুধা দিয়ে, নয়নের কালো আলো মরমে বরষিয়ে। হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব, মৃণালবাহ দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব। চোখে চোখে রেখে দেব— দেব না হৃদয় শুধু,আর-সকলই যা-না নিয়ে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).