কে উঠে ডাকিমম বক্ষোনীড়ে থাকি

Rabindranath Tagore

কে উঠে ডাকিমম বক্ষোনীড়ে থাকি
করুণ মধুর অধীর তানে বিরহবিধুর পাখি।
নিবিড় ছায়া গহন মায়া, পল্লবঘন নির্জন বন—
শান্ত পবনে কুঞ্জভবনেকে জাগে একাকী।
যামিনী বিভোরা নিদ্রাঘনঘোরা—
ঘন তমালশাখা নিদ্রাঞ্জন-মাখা।
স্তিমিত তারা চেতনহারা,পাণ্ডু গগন তন্দ্রামগন
চন্দ্র শ্রান্ত দিকভ্রান্ত নিদ্রালস-আঁখি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).