কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার ঢালিতেছ এত সুখ, ভেঙে গেল— গেল বুক— যেন এত সুখ হৃদে ধরে না গো আর। তোমার চরণে দিনু প্রেম-উপহার— না যদি চাও গো দিতে প্রতিদান তার নাই বা দিলে তা মোরে, থাকো হৃদি আলো করে, হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).