কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে
কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ননীরে। কে বৃথা আশাভরে চাহিছে মুখ’পরে। সে যে আমার জননী রে। কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি। কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়। সে যে আমার জননী রে। ক্ষণেক স্নেহ-কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি। আপন সন্তান করিছে অপমান— সে যে আমার জননী রে। পুণ্য কুটিরে বিষণ্ন কে বসি সাজাইয়া অন্ন। সে স্নেহ-উপহার রুচে না মুখে আর। সে যে আমার জননী রে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).