কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই
কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই। পরশ পুলকরস-ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হাহুতাশ— চকিতে শুনিতে শুধু পাই। চ’লে যাই।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).