কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে
কে বলেছে তোমায়, বঁধু, এত দুঃখ সইতে। আপনি কেন এলে, বঁধু, আমার বোঝা বইতে॥ প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু, দুখের বন্ধু— তোমায়দেব না দুখ, পাব না দুখ, হেরব তোমার প্রসন্ন মুখ, আমিসুখে দুঃখে পারব, বন্ধু, চিরানন্দে রইতে— তোমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).