কে বলে ‘যাও যাও’— আমার যাওয়া তো নয়
কে বলে ‘যাও যাও’— আমার যাওয়া তো নয় যাওয়া। টুটবে আগল বারে বারে তোমার দ্বারে, লাগবে আমায় ফিরে ফিরে ফিরে-আসার হাওয়া। ভাসাও আমায় ভাঁটার টানে অকূল-পানে, আবারজোয়ার-জলে তীরের তলে ফিরে তরী বাওয়া। পথিক আমি, পথেই বাসা— আমার যেমন যাওয়া তেমনি আসা। ভোরের আলোয় আমার তারা হোক-না হারা, আবার জ্বলবে সাঁজে আঁধার-মাঝে তারি নীরব চাওয়া।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).