কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে, পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে। বরষনের পরশনে শিহর লাগে বনে বনে, বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে। আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে, পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে। ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়-মাঝে, স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).