কার হাতে এই মালা তোমার পাঠালে

Rabindranath Tagore

কার হাতে এই মালা তোমার পাঠালে
আজ ফাগুন-দিনের সকালে।

তারবর্ণে তোমার নামের রেখা গন্ধে তোমার ছন্দ লেখা,
সেই মালাটি বেঁধেছি মোর কপালে
আজফাগুন-দিনের সকালে।
গানটি তোমার চলে এল আকাশে
আজ ফাগুন-দিনের বাতাসে।
ওগো,আমার নামটি তোমার সুরে কেমন করে দিলে জুড়ে
লুকিয়ে তুমি ওই গানেরই আড়ালে
আজ ফাগুন-দিনের সকালে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).