কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী
কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা বদ্কণ্ঠলোকবাসী আমরা কজনা। আমাদের বৈঠক বৈরাগীপুরেরাগ-রাগিণীর বহু দূরে, গত জনমের সাধনেই বিদ্যা এনেছি সাথে এই গো নিঃসুর-রসাতল-তলায় মজনা। সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা। বেতার সেতার দুটো, তবলাটা ফাটা-ফুটো, সুরদলনীর করি এ নিয়ে যজনা— আমরা কজনা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).