কাঁপিছে দেহলতা থরথর
কাঁপিছে দেহলতা থরথর, চোখের জলে আঁখি ভরভর। দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল বাসে নিল কায়া, বাদল-নিশীথেরই ঝরঝর তোমারি আঁখি-’পরে ভরভর। যে কথা ছিল তব মনে মনে চমকে অধরের কোণে কোণে। নীরব হিয়া তব দিল ভরি কী মায়া স্বপনে যে, মরি মরি, আঁধার কাননের মরমর বাদল-নিশীথের ঝরঝর।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).